স্যামসাং এস২০ প্লাস ও এস২০ আল্ট্রা প্রদর্শন

২৩ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:৪৬  
মার্চ প্রথম সপ্তাহে দেশে বাজারে আসছে দেশে তৈরি স্যামসাং এস টুয়োন্টি প্লাস ও এস টুয়েন্টি আল্ট্রা। রোববার (২৩ ফেব্রুয়ারি) গুলশানের স্যামসাং এক্সক্লুসিভ ফ্লাগশিপ স্টোরে গ্যালাক্সি সিরিজের এই ফোন দুটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান; অ্যাসিসট্যান্ট ম্যানেজার (মার্কেটিং কমিউনিকেশনস) প্রিয়াম হাসনাত; ফেয়ার গ্রুপ-এর চীফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন; হেড অব মার্কেটিং জে এম তাসলিম কবির এবং ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) রাজেশ শর্মা ফোনটির বিশেষত্ব ও প্রি-বুকিং নিয়ে সংবাদিকদের ধারণা দেন। জানানো হয়, নতুন এই ফ্লাগশিপ ফোনদুটিতে ক্যামেরা ও ডিসপ্লেতে মূলত যুগান্তকারী ফিচার নিয়ে এসেছে স্যামসাং। গ্যালাক্সি এস২০ সিরিজের ক্যামেরায় বিশ্বকে দেখার নতুন অভিজ্ঞতাকেই প্রাধান্য দিয়েছে স্যামসাং।